রুশ আগ্রাসন আমাদের সবার জন্য হুমকি : কমলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৫ এএম, ১৩ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আমাদের সবার জন্য হুমকি। তার দাবি, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসন ‘ইউরোপের গণতন্ত্র ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে’ এবং ‘যখন গণতন্ত্র কোনো জায়গায় হুমকির মুখে পড়ে, তখন তা আমাদের সবাইকে হুমকির মধ্যে ফেলে দেয়’।
পোল্যান্ড ও রোমানিয়া থেকে রাষ্ট্রীয় সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার পর স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) ডেমোক্র্যাটদের একথা বলেন তিনি। রোববার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রাশিয়ার আগাসনের বিরুদ্ধে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে ওয়াশিংটন জোর দিয়ে বলছে যে, যুক্তরাষ্ট্র একমন কোনো পদক্ষেপ নেবে না যা রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। আর এ কারণেই ইউক্রেনের ওপর ‘নো-ফ্লাই জোন’ আরোপে রাজি নয় বাইডেন প্রশাসন।
অবশ্য ইউক্রেনে চলমান যুদ্ধ ও সংকট মোকাবিলায় চ্যালেঞ্জের মুখে পড়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন বিদেশে সরাসরি কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বিরুদ্ধে সাধারণ মার্কিনিদের বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন।
তবে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে, মার্কিন জনসাধারণ ক্রমবর্ধমানভাবে ইউক্রেনের দিকে মনোযোগ দিচ্ছে এবং দেশটির ৪৫ শতাংশ মানুষ ইউক্রেনের ওপর ‘নো-ফ্লাই জোন’ আরোপের বিষয়টি সমর্থন করে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











