রুশ গোয়েন্দা সংস্থা ও সামরিক খাতে নিষেধাজ্ঞার দাবি পেলোসির
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও সামরিক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে মার্কিন সেনা হত্যার জন্য তালেবানকে অর্থ যোগান দিচ্ছে রাশিয়া -এমন খবর প্রকাশ হওয়ার পর ন্যান্সি পেলোসি নিষেধাজ্ঞা আরোপের এই আহ্বান জানালেন।
অবশ্য ন্যান্সি পেলোসির আহ্বানের আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত সোমবার জোরালোভাবে বলেছে যে, তাদের সেনা হত্যা করার জন্য তালেবানকে রাশিয়া অর্থ যোগান দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে সে ব্যাপারে জোরালো কোনো প্রমাণ নেই।
মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনও বলেছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা হত্যা করার জন্য রাশিয়া তালেবানকে অর্থ যোগান দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা আমরা নিশ্চিত করতে পারছি না। পেন্টাগনের প্রধান মুখপাত্র জনাথন হফম্যান এক বিবৃতিতে এসব কথা বলেছেন।
এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া তালেবানকে অর্থ দিচ্ছে বলে কোন তথ্য আমাকে জানানো হয় নি। ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করেন পেলোসি। তিনি বলেন, এ বিষয়ে ট্রাম্প ব্যর্থতার পারিচয় দিয়েছেন।
-জেডসি
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা







