রুশ বাহিনী ১১ মেয়রকে অপহরণ করেছে : ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
ইউক্রেনের ১১ জন মেয়রকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে দাবি করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।
রোববার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ দাবি করেন তিনি।
ইরিনা ভেরেশচুক বলেন, আজ অবধি কিয়েভ, খেরসন, খারকিভ, জাপোরিঝজিয়া, মাইকোলাইভ এবং দোনেৎস্ক অঞ্চলের ১১ মেয়রকে বন্দি করা হয়েছে।
তিনি বলেন, আমরা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি), জাতিসংঘ এবং সম্ভাব্য সকল সংস্থাকে জানাচ্ছি-অন্য বেসামরিক নাগরিকদের জন্য তারা নিখোঁজ হয়েছেন।
তাদের ফিরে পেতে সবাইকে ক্ষমতার সবকিছু করতে হবে বলেও মন্তব্য করেন ইরিনা ভেরেশচুক।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী জানান, কিয়েভের পশ্চিমে মতিজিন গ্রামের প্রধান (মেয়র) ওলগা সুখেনকো ও তার স্বামী রাশিয়ান সৈন্যদের হাতে বন্দি অবস্থায় নিহত হয়েছেন।
গত ২৬ মার্চ প্রসিকিউটররা তাদের অপহরণের কথা জানিয়েছিল।
রাশিয়ার অধিকৃত অঞ্চলে বেশ কয়েকজন মেয়রকে অপহরণের ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে, চেরনিহিভ, খারকিভ ও কিয়েভের দখলকৃত এলাকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রুশ বাহিনীর সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের বেশ কয়েকটি ঘটনা নথিভুক্ত করেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
রাশিয়ার সৈন্যরা হত্যা, ধর্ষণ ও লুটপাটের সঙ্গে জড়িত বলে জানায় মানবাধিকার সংগঠনটি।
সূত্র : এএফপি
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










