রুশ রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ইউক্রেনের বুচা এবং ইরপিন শহরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রুশ রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা। দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মেলানি জলি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সৈন্যদের হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
মেলানি জলি বলেন, অমানবিকতারও একটা মাত্রা আছে। কিন্তু আমরা বুচাতে যা দেখছি তা মাত্রা ছাড়িয়ে গেছে। ন্যাটো সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলোপকালে তিনি এসব কথা বলেন। সেখানে ন্যাটোর সদস্য দেশগুলোর মন্ত্রীরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন।
মেলানি জলি জানিয়েছেন, তিনি তার উপমন্ত্রীকে কানাডায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ ভি স্টেপানোভকে তলবের বিষয়টি জানিয়েছেন। বুচা এবং ইরপিনে যা ঘটছে তার পুরো চিত্র উপস্থাপন করার বিষয়টি নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে চলতি সপ্তাহে নয় রুশ নাগরিক এবং নয় বেলারুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা।
ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নতুন নিষেধাজ্ঞার আওতায় পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভাসহ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছেন।এছাড়া নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংকও রয়েছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










