রুশ সেনাদের সরানো হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ব্রিটেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ২৭ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
টানা একমাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। মস্কোর এই পদক্ষেপের কারণে দেশটির বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। গত এক মাস ধরে প্রতিদিনই সেসব নিষেধাজ্ঞা কেবলই বেড়েছে।
তবে এবারই প্রথমবারের মতো নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলছে, ইউক্রেন থেকে রুশ সেনাদের সরানো হলে মস্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। রোববার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে তার আগ্রাসন বন্ধ করেন এবং ‘আর কোনো আগ্রাসন না চালানোর’ প্রতিশ্রুতি দেন, তাহলে রুশ অলিগার্ক, ব্যাংক এবং ব্যবসার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।
ব্রিটেনের সানডে টেলিগ্রাফ সংবাদপত্রকে তিনি আরও বলেছেন, রুশ প্রেসিডেন্ট (ইউক্রেনে) আবারও আক্রমণ করলে ‘নিষেধাজ্ঞার’ হুমকি বহাল থাকবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সম্ভাব্য শান্তি আলোচনায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে একটি ‘নেগোসিয়েশন ইউনিট’ প্রতিষ্ঠা করা হয়েছে।
সংবাদমাধ্যম বলছে, ইউক্রেনে আক্রমণের শুরুতে রাশিয়া যে উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছিল, সেটি সম্ভবত বাদ দেওয়ার কথা ভাবছে মস্কো। গত শুক্রবার রাশিয়ার একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন, তারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে মনযোগ দিচ্ছেন। যদিও পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরটি শনিবার রুশ সেনাদের প্রচণ্ড রকেট হামলার মুখে পড়ে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










