রূপা গাঙ্গুলী ও অগ্নিমিত্রা গ্রেফতার, পরে জামিনে মুক্তি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার
রূপা গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল।
অবৈধ জমায়েতের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির দুই নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ করছিলেন তারা। পুলিশ তাদের করোনা বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করে। খবর আনন্দবাজর পত্রিকার।
লালবাজারের সেন্ট্রাল লক আপে নিয়ে যাওয়া হয় বিজেপি নেত্রীদের। যদিও কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পান তারা।
ভোট পরবর্তী হিংসায় মেয়েদের উপর অত্যাচারের অভিযোগে মেয়ো রোডে ধর্নায় বসেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা, সদ্য নির্বাচিত বিধায়ক অগ্নিমিত্রা এবং কোয়েম্বাত্তুরের বিধায়ক বনতি শ্রীনিবাসন।
অগ্নিমিত্রা বলেন, প্রশাসনের কাছে ২০ জনের জমায়েতের অনুমতি নিয়েছিলাম আমরা। তবে শেষপর্যন্ত জমায়েতে ২০ জনও আসেননি। উপস্থিতি হয়েছিলেন মাত্র ৮ জন। তারপরও কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ আমাদের গ্রেফতার করে।
অগ্নিমিত্রার আরও বলেন, আসলে প্রতিবাদ করতে দেবে না বলেই পুলিশ গ্রেফতার করে আমাদের।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্য শাসক দল তৃণমূলকে দায়ী করে রাজ্যজুড়ে বিভিন্ন স্তরে প্রতিবাদ বিক্ষোভ করছে বিজেপি। এমনকি বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের অনুষ্ঠানেও বিজেপি উপস্থিত থাকবে না বলে জানিয়ে দিয়েছে আজ।
এরই মধ্যে ভোট পরবর্তী হিংসায় মেয়েদের উপর অত্যাচার চালানো হচ্ছে জানিয়ে মেয়োরোডে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ করতে বসেন বিজেপির মহিলা নেত্রীরা।
বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা, তার রাজ্যে মহিলাদের উপর এমন অত্যাচার হয় কী ভাবে?
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










