রূপা হত্যা মামলার রায় অাজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১০:১৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপা গণধর্ষণ ও হত্যা মামলার রায় আজ সোমবার ঘোষণা করবেন আদালত। আলোচিত এ মামলাটি রেকর্ড হওয়ার ১৭১ দিন পর রায় ঘোষণা করা হচ্ছে।
রোববার মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও টাঙ্গাইল জেলা জজ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ কে এম নাছিমুল আক্তার এ তথ্য জানান।
তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আইনি যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় ঘোষণার দিন ধার্য্য করেন।
তিনি আরও বলেন, আমরা যুক্তিতর্কের মধ্য দিয়ে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আশা করছি এ মামলার আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আদেশ দেবেন বিজ্ঞ বিচারক।
এদিকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের ফাঁসির দাবি জানিয়েছেন রূপার মা ও ভাইসহ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের আসানবাড়ি গ্রামের সর্বস্তরের মানুষ।
নিহত রূপার মা হাসনা হেনা ও বড় ভাই হাফিজুর রহমান বলেন, এ সব নরপিশাচদের সর্বোচ্চ সাজা ফাঁসি কামনা করছি আমরা। যাতে করে আমার বোনের মত আর কাউকে এমন নির্মম পৈশাচিকতার শিকার হতে না হয়।
এই ঘৃণ্য অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোক্তার হোসেন বলেন, গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট ছোঁয়া পরিবহনের একটি বাসে বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে কলেজছাত্রী রূপাকে গণধর্ষণ করে ওই বাসেরই শ্রমিকরা। ধর্ষণের পর বাসের মধ্যেই তাকে হত্যার পর টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে ফেলে রেখে যায়। রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরদিন ময়নাতদন্ত শেষে রূপার মরদেহ বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











