রেকর্ডকন্যা অসি ক্রিকেটার ম্যাগ ল্যানিং
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:২৫ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
নতুন এক রেকর্ড করলেন এক নারী ক্রিকেটার। সবচেয়ে কম ম্যাচ খেলে ১২টি সেঞ্চুরি করার রেকর্ড এখন তার ঝুলিতে। তিনি অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং।
ওয়ানডে ক্রিকেটের ক্যারিয়ারে দ্রুততম সময়ের মধ্যে ১২টি সেঞ্চুরি তুলে নেয়ার ক্ষেত্রে সবার শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক। এরপর প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নাম। কিন্তু এখন এই রেকর্ডের মালিক ম্যাগ ল্যানিং।
কুইন্টন ডি কক ওয়ানডে ক্রিকেটে ১২ সেঞ্চুরি করেছেন ৭৪ ম্যাচে। এই মাইলফলক স্পর্শ করতে হাশিম আমলা খেলেছেন ৮১ ম্যাচ এবং ভারতের বিরাট কোহলি খেলেছেন ৮৩ ম্যাচ। সেখানে অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং খেলেছেন মাত্র ৬৮ ম্যাচ। পুরুষ কিংবা নারী ক্রিকেটের আর কোনো ক্রিকেটার এত দ্রুততম সময়ের মধ্যে ১২টি সেঞ্চুরি করতে পারেননি।
কুয়ালালামপুরে কিনরারা একাডেমি ওভাল মাঠে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়ন্সশিপের ম্যাচে ল্যানিংয়ের সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে অস্ট্রেলিয়া। এই জয়ের মধ্য দিয়ে নতুন রেকর্ডটি করেন ল্যানিং।
ম্যাচে তিনি করেন সর্বোচ্চ ১২৪ রান। ১০৬ বলে ১৯টি বাউন্ডারির মার মারেন তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। জবাবে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তানি নারীরা। শুধু এই রেকর্ডই নয়, রেকর্ডের পর রেকর্ড করেছেন বর্তমান অস্ট্রেলিয়ান নারী দলের এ অধিনায়ক।
২০১৭-২০১৮ সালের টি টুয়েন্টি ইন্টারন্যাশনালে এই সিজনে ২০০০ রানের রেকর্ড করেন ল্যানিং। যা কোন পুরুষ বা নারী খেলোয়াড় এই সিজনে করতে পারেনি।
ল্যানিং ক্রিকেটে তার ক্যারিয়ার শুরু করেন ২০০৮ সালে। স্থানীয় পর্যায়ে ক্লাবে খেলা শুরু করেন। ক্লাব পর্যায়ে প্রথম সেঞ্চুরী করেন ২০১১ সালে। কুইনল্যান্ড ফায়ার ক্লাবের বিপরীতে।
২০১০ সালে টিটুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আর্ন্তজাতিকভাবে ক্রিকেটে অভিষেক ঘটে ল্যানিং এর। সে খেলায় মাত্র ১০ রান করলেও অস্ট্রেলিয়া দল ৪ উইকেটে জয় পায়।
ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটে ২০১১ সালে। ওয়ানডে ক্রিকেটের প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারলেও ইংল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচে ১৪৮ বলে দুর্দান্ত ১০৩ রান করেন। মাত্র ১৮ বছরে এ শতক করার নতুন রেকর্ড করেন তিনি। এর আগে কোন অস্ট্রেলিয়ান খেলোয়াড় এত অল্প বয়সে এই স্কোর করতে পারেনি। এর আগের রেকর্ডটি ছিল রিকি পন্টিংয়ের দখলে। রিকি ২১ বছর বয়সে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন। সে রেকর্ড ভাঙলেন ল্যানিং।
২০১৪ সালে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড টুয়েন্টিতে মাত্র ৬৫ বলে ১২৬ রান করেন। আজ পর্যন্ত কোর নারী ক্রিকেট খেলোয়াড় এত অল্প বলে এই রান করার রেকর্ড ভাঙতে পারেনি। ২০১৮ সালে অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক নির্বাচিত হন।
এছাড়াও চ্যানেল নাইনের ক্রিকেট বিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপকও ল্যানিং। নিজের সাফল্যের ব্যাপারে মুখ না খুললেও খেলার ধারাবাহিকতা বজায় রাখতে চান হালের সেলিব্রিটি ক্রিকেটার ম্যাগ ল্যানিং।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











