রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবে না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ১ মার্চ ২০২৩ বুধবার
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন না মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে আন্তঃনগরে এটি বাস্তবায়ন হচ্ছে। পরবর্তী সময়ে এটি বিস্তৃত করা হবে।’
আজ বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘টিকিট যার, ভ্রমণ তার’- এ স্লোগানে যাত্রীরা যেন কিছু সুবিধা পেতে পারে এবং টিকিটপ্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগগুলো পাওয়া যেত, আমরা নিজেরাও বিভিন্ন সময় তা সমাধানের চেষ্টা করেছি। বিনা টিকিটেও ভ্রমণ করেছে।
তিনি বলেন, টিকিট পাওয়া যেন আরও সহজলভ্য করা যায়। কোনো রকম অভিযোগ ছাড়াই যাত্রীদের সেবা পৌঁছে দেওয়া যেতে পারে সেই চেষ্টা করছি এবং এটিই শেষ নয়।’
টিকিট সংগ্রহ ও ফেরত দেওয়ার বিষয়ে নুরুল ইসলাম সুজন বলেন, ‘অনলাইনে যে কোনো জায়গা থেকে যাত্রী টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই টিকিটের টাকা ফেরতও নিতে পারবেন, কাউন্টারে আসতে হবে না। গত ১৫ দিনে চার লাখ মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।’
তিনি বলেন, ‘৫০ শতাংশ অনলাইনে এবং ৫০ শতাংশ কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে। কিন্তু কোনোক্রমে রেজিস্ট্রেশন ছাড়া টিকিট পাওয়া যাবে না। আগে টিকিট হলেই একজন যাত্রী ভ্রমণ করতে পারতেন, এখন আপনার টিকিটে আপনাকে ভ্রমণ করতে হবে। টিকিট থাকলেই ভ্রমণ করা যাবে না। এর আগে সুযোগ ছিল পাঁচটা বা দশটা টিকিট কেটে কালোবাজারি করে বিক্রি করা যেত। অন্যের টিকিট নিয়েই অনেকে ভ্রমণ করতে পারতেন। এখন সেটা পারবেন না। আর বিনা টিকিটে কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রেলমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের শিক্ষা ও আইটি জ্ঞান কম থাকায় শতভাগ সফলতা আসতে বিলম্ব হতে পারে। যাত্রীদের সুযোগ-সুবিধার লক্ষ্য ও সহজলভ্য করার উদ্দেশে এ পদ্ধতি বাস্তবায়ন করছে রেলওয়ে। প্রয়োজনে যাত্রীদের মতামত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে,’।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











