ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৯:২২:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

রেনুকে ‘ছেলেধরা’ বলা রিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৪ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

রিয়া বেগম ওরফে ময়না

রিয়া বেগম ওরফে ময়না

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুকে প্রথম ‘ছেলেধরা’ আখ্যা দেয়া রিয়া বেগম ওরফে ময়নাকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় সাঁতারকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ।

আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বিষয়টি  নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার রিয়া বেগমকে ৭ দিনের রিমান্ড চেয়ে বাড্ডা পুলিশ আদালতে পাঠিয়েছে।

গত শনিবার নিজের মেয়ে তুবাকে স্কুলে ভর্তির জন্য বাড্ডা গিয়েছিলেন রেনু। সেখানে তিনি রিয়া বেগমকে স্কুলের ব্যাপারে বিভিন্ন কথা জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে ওই অভিভাবকের বাসার ঠিকানা জিজ্ঞাসা করেন তিনি। এ সময় তার কথায় সন্দেহ করে ‘ছেলেধরা’ ‘ছেলেধরা’ বলে চিৎকার শুরু করেন রিয়া।

এ ঘটনায় তিন নারীকে আটক করে স্থানীয়রা। কিন্তু দুজন পালিয়ে গেলেও গণপিটুনির শিকার হন তাসলিমা বেগম রেনু। তাকে নির্মমভাবে পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।