রেলের ২১ তারিখের আগাম টিকিট বিক্রি চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চম ও শেষ দিনের মতো রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার শতভাগ অনলাইনে টিকিট দেয়ায় আগামী ২১ এপ্রিলের টিকিটের জন্য সাইবার যুদ্ধ চলছে প্রত্যাশীদের মধ্যে
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, পঞ্চম ও শেষ দিনের মতো দেয়া হচ্ছে রেলের ২১ তারিখের আগাম টিকিট। গত চারদিন যারা টিকিট পাননি, মূলত এদিন ভোর থেকেই তারা টিকিট সংগ্রহ করতে প্রস্তুত ছিলেন।
এদিন মাত্র ১ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় উত্তরবঙ্গের সব ট্রেনের টিকিট। ২১ তারিখের টিকিটের জন্য ব্যাপক চাপ থাকলেও অনলাইন সার্ভার স্বাভাবিক আছে। এদিন ২৬ হাজার টিকিট দেয়ার কথা। তবে সাধারণ মানুষ টিকিট না পেয়ে ছুটে এসেছেন কাউন্টারে। তাদের অভিযোগ, শুরু থেকে অনলাইনে প্রবেশ করা যাচ্ছে না। এ সময় অনলাইনের ভোগান্তির কথা তুলে ধরেন তারা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ এপ্রিলের টিকিটের ব্যাপক চাহিদা থাকায় অতিরিক্ত চাপের কারণে সবাই টিকিট পাননি।
এর আগে, শুক্রবার (৭ এপ্রিল) থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় ১৭ তারিখের টিকিট। তবে শনিবার (৮ এপ্রিল) তেমনটি দেখা যায়নি। ওইদিন টিকিটপ্রত্যাশীরা অনলাইনে সময়মতো ঢুকতে পারেননি। তাই যথাসময়ে টিকিট কিনতে পারেননি যাত্রীরা।
ঈদে ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।
ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক











