ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৩:০৪:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

রেস্টহাউসে ছাত্রী ধর্ষণ, রেলওয়ের কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০১ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রেস্টহাউজে স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে রেলওয়ের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ রেলস্টেশনের ভিআইপি রেস্টহাউজে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাগর। সাগর শহরের পূর্ব তারাপাশা এলাকার আবদুল জলিলের ছেলে। ভুক্তভোগী ছাত্রী তার খালাতো বোন।

শুক্রবার (৮ অক্টোবর) ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঝাউয়াইল গ্রাম থেকে সাগরকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।


বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান।

তিনি বলেন, সাগর বন্ধুর জন্মদিনের কথা বলে অই স্কুলছাত্রীকে রেলওয়ের ভিআইপি রেস্টহাউজে নিয়ে যান। পরে ২০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে সাগর। সে সময় স্কুলছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ও রেলওয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং সাগর জানালা খুলে কার্নিশ বেয়ে পালিয়ে যায়। পরে ওই ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে রাতেই কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা করে।

গ্রেপ্তারকৃত সাগরকে জিআরপি থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।