রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:০২ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার
এ বছরের বেগম রোকেয়া পদক পেয়েছেন দেশের স্বনামধন্য পাঁচ নারী। আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদকপ্রাপ্তরা হলেন- মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভারাণী ত্রিপুরা, গ্রামীণ বিকাশ সহায়তা সংস্থার মাহমুদা খাতুন রত্না, চিকিৎসক সুরাইয়া বেগম এবং সাংবাদিক (মরণোত্তর) মাহফুজা খাতুন (বেবী মওদুদ)।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত।
শেখ হাসিনা বলেন, বেগম রোকেয়ার অনুপ্রেরণা নিয়েই সরকার পরিচালনা করছি। একই সঙ্গে বাঙালি নারীর জাগরণ তরান্বিত হচ্ছে। বেগম রোকেয়া বাঙালির নারী জাগরণের অগ্রদূত।
তিনি বলেন, আওয়ামী লীগ নারী উন্নয়নে নীতিমালা প্রণয়ন করেছে। আমরা ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে ৩ মাস মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছিলাম। পরে আবার ২০০৮ সালে ক্ষমতায় এসে সেটা ৬ মাসে উন্নীত করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা নারী-পুরুষ মিলে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। নারীদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, রোকেয়া আমাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন। তার জন্যই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি।
বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ৯ ডিসেম্বর সারা দেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার










