‘রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা বৃদ্ধি কার্যকর’
চট্টগ্রাম প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা বৃদ্ধি সবচেয়ে কার্যকর, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, সারা দেশে হাসপাতাল নির্মাণ করলেও রোগীদের সবার জন্য চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে না, যদি প্রিভেনশনের দিকে গুরুত্ব না দেওয়া হয়। তাই ডাক্তার, নার্স ও সাধারণ মানুষ– সবাইকে নিজ নিজ অবস্থান থেকে রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন এবং আলোচনা সভায় অংশগ্রহণ শেষে দুপুরে কাট্টলীতে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এসডিজি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক জায়গায় পিছিয়ে রয়েছে। দল-মত নির্বিশেষে সমন্বিতভাবে কাজ করলে এসব লক্ষ্য অর্জন সম্ভব।
তিনি জানান, বর্তমান সরকারের হাতে সময় খুবই সীমিত। এই অল্প সময়ে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় বিষয়গুলো যতদূর সম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য ইতোমধ্যে ১৭৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের আলোচনা সভায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চট্টগ্রামসহ সারা দেশে ডায়ালাইসিস সংকট একটি গুরুতর সমস্যা। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় রোগীরা বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়ছেন। এ কারণে চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া জরুরি। তিনি মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, বিশেষ করে চট্টগ্রামের মানুষের গরুর মাংসের অতিরিক্ত ভোগ কমানো এবং পান, জর্দা ও সিগারেট পরিহার করা উচিত।
পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে রোগীদের সঙ্গে চিকিৎসাসেবা নিয়ে কথা বলেন এবং চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালের অপারেশন থিয়েটার কক্ষ ঘুরে দেখেন।
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন– দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সহসভাপতি এস এম আবু তৈয়ব এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন








