ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ০:১০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

রোজ আমাকে চেপে জড়িয়ে ধরত পরিচালক বিকাশ : কঙ্গনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার

শারীরিক হেনস্থা নিয়ে এক এক করে মুখ খুলছেন বলিউড অভিনেত্রীরা। দিনকয়েক আগেই নানা পটেকরের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগে সরব হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত। অভিযোগের আঙুল তারই একটি হিট ছবির পরিচালক বিকাশ বহেলের দিকে।


২০১৪ সালে মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাউত অভিনীত ছবি ‘কুইন’। বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে আকাশছোঁয়া সাফল্যও পেয়েছিল সেই ছবি। আর সেই ছবিরই পরিচালক বিকাশ বহেল। কঙ্গনার অভিযোগ তারই বিরুদ্ধে।

 

সংবাদমাধ্যমের কাছে কঙ্গনা বলেছেন, ‘‘কুইন ছবিটি তৈরি করার সময়েই বিকাশ বিয়ে করে। তা সত্ত্বেও প্রতিনিয়তই ও ক্যাজুয়াল সেক্সও করে যেত নিত্যনতুন সঙ্গীদের সঙ্গে। আর সেটা বড়াই করে আমার কাছে বলেও ফেলত। কারও বিয়ে বা সম্পর্ক নিয়ে মন্তব্য করার কোনও ইচ্ছেই আমার নেই। কিন্তু নেশা যখন দুর্বলতায় বদলে যায়, তখন কথাটা বলতেই হয়। বহু রাত অবধি ও পার্টি করত, আর আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি বলে আমাকে আজেবাজে কথা বলত। আমার বদমেজাজ নিয়েও খোঁটা দিতে ছাড়ত না।’’

কঙ্গনার অকপট স্বীকারোক্তি, ‘‘যখনই আমার সঙ্গে ওর দেখা হত, চেপে জড়িয়ে ধরত আমাকে বিকাশ। এমনকি, আমার চুলের গন্ধও শুঁকতে শুরু করে দিত। তা-ও আমরা দু’জন দু’জনকে হাগ করতাম। আর ও আমার ঘাড়ে মুখ গুঁজত। ওরকম জবরদস্তি আলিঙ্গন থেকে নিজেকে বার করে আনতে খুবই অসুবিধা হত। আর আমাকে বলত, তোমার গন্ধটা আমার খুবই পছন্দের। আমি বলতাম, কী উল্টোপাল্টা কথা বলছ?’’


দিনকয়েক আগেই ‘ফ্যানটম ফিল্মস’-এরই একজন ক্রিউ মেম্বার বিকাশ বহেলর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এই ‘ফ্যান্টম ফিল্মস’-এরই একজন সহ-প্রযোজক বিকাশ বহেল। আর ওই ক্রিউ মেম্বার আসলে অনুরাগ কাশ্যপের সহকারী পরিচালক। ‘ফ্যান্টম ফিল্মস’-এর সকলকে বিষয়টি জানানোর পরেও কেউ কোনও পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেছিলেন ওই ক্রিউ মেম্বার। আর বিষয়টি নিয়ে কঙ্গনা বলছেন, ‘‘মেয়েটি আমার কাছে যখন বিকাশের অমন বদ অভ্যাসের কথা বলেছিল, তখন আমি ওকে সাপোর্ট করেছিলাম।’’

তবে কঙ্গনা যে দিন বিকাশের বিরুদ্ধে অভিযোগ করলেন, সে দিনই ‘ফ্যান্টম ফিল্মস’ বন্ধ করে দেয়ার ঘোষণা করলেন অনুরাগ কাশ্যপ। অনুরাগই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিকাশের সঙ্গে আমরা এখন দূরত্ব বজায় রাখছি।


বিকাশ বহেল এই মুহূর্তে ব্যস্ত হৃত্বিক রোশন অভিনীত ‘সুপার থার্টি’-র পরিচালনা নিয়ে। আর কঙ্গনা রানাউত অভিনীত ‘মণিকর্ণিকা’ টিজার ইতিমধ্যেই সামনে এসেছে।