রোজা ভেঙে হিন্দু বৃদ্ধাকে বাঁচালেন মুসলিম নারী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৩ মে ২০২০ বুধবার
রোজা ভেঙে হিন্দু বৃদ্ধাকে বাঁচালেন মুসলিম নারী
সারা বিশ্ব যখন করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত তখন রোজা ভেঙে হিন্দু বৃদ্ধাকে রক্ত দিয়ে সম্প্রীতির নজির স্থাপন করলেন এক মুসলিম গৃহবধূ। ৬০ বছর বয়সী জোৎস্না রায়কে রক্ত দেওয়া ওই নারীর নাম রুম্পা খন্দকার।
চলমান লকডাউনে ভারতের নদিয়া জেলার রানাঘাটে এ ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচার মাধ্যম জি নিউজ।
জানা গেছে, জোৎস্না রায় কয়েক মাস ধরে কিডনির রোগে আক্রান্ত। মাসে তিন বার জোৎস্নার ডায়ালাইসিস করতে হয়। দু'মাস আগে বাড়িতেই পড়ে গিয়ে মাথায় চোট পান। ইদানিং জোৎস্নার শরীরের অবস্থা সংকটজনক হতে শুরু করে। রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাকে।
নার্সিংহোমে ভর্তি করার পরই চিকিৎসকরা জানান, যত তাড়াতাড়ি সম্ভব জোৎস্না রায়কে রক্ত দিতে হবে। তার রক্তের গ্রুপ O পিজিটিভ। করোনার কারণে রাজ্যজুড়ে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট। মায়ের রক্ত জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হয় জোৎস্নার বিবাহিত মেয়ে বিশাখা পান্ডেকে। বিভিন্ন জায়গায় রক্তের জন্য হন্যে হয়ে ঘুরেও লকডাউনের সময় রক্ত জোগাড় করতে পারেননি বিশাখা।
এই অবস্থায় একটি সংগঠনের সন্ধান পান জোৎস্নার মেয়ে। রানাঘাটে এই সংগঠনটি তৈরি হয়েছে করোনা মোকাবিলার জন্য। এই সংগঠনের কাজ হচ্ছে করোনার সময় চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যাপারে সাধারণ মানুষকে সাহায্য করা। কোনো জায়গায় রক্ত না পেয়ে ওই সংগঠনটির কাছে মায়ের রক্তের জন্য লিখিত আবেদন করেন বিশাখা।
ওই সংগঠনের একজন সদস্যা রুম্পা খন্দকার। তার বাড়ি রানাঘাট থানার কামারপাড়ায়। রক্তের জন্য মায়ের মতো এক বৃদ্ধার প্রাণ সংশয় জানতে পেরেই সাহায্যের হাত বাড়িয়ে দেন রুম্পা। তার রক্তের গ্রুপের সঙ্গে জোৎস্না দেবীর রক্তের গ্রুপ মিলে যাওয়াতে তিনি নিজেই রক্ত দিতে সম্মত হন।
রানাঘাট হাসপাতালের বিছানায় শুয়েই রক্ত দিতে দিতে এই মুসলিম গৃহবধূ বলেন , ‘রক্তের রং একটাই লাল। মানুষের প্রাণ বাঁচাতে হিন্দু বা মুসলিম এই ভেদাভেদ করা উচিত নয়। রোজা আগামী বছরও করতে পারব।’
মায়ের প্রাণ বাঁচানোর পর রুম্পা খন্দকারকে কৃতজ্ঞতা জানিয়ে জোৎস্না রায়ের মেয়ে বিশাখা পান্ডে জানান, ‘রক্তের কোনো ধর্ম বা জাত হয় না। রুম্পা আজ সমাজের বুকে সেটা প্রমাণ করে যে দৃষ্টান্ত স্থাপন করলেন এটা সব ধর্মের মানুষকে সঠিক দিশা দেখাবে।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


