ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২৩:৫৭:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

রোজায় গরুর মাংসের দাম বাড়ালো সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুরু হতে যাওয়া পবিত্র মাহে রমজানে রাজধানীতে মাংসের দাম নির্ধারণ করেছে সরকার। রোজায় প্রতিকেজি দেশি গরুর মাংসের দাম সর্বোচ্চ ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির মাংসের দাম ঠিক করা হয়েছে কেজিপ্রতি ৭৫০ টাকা।

সোমবার নগর ভবনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ তথ্য জানান।

গত বছর রোজায় দেশি মাংসের দাম ছিল ৪৫০ টাকা। সেই হিসেবে গতবারের চেয়ে কেজিতে ৭৫ টাকা দাম বেড়েছে।

সভায় ভারতীয় সাদা বোল্ডার গরুর মাংসের দাম প্রতি কেজি ৫০০, মহিষের মাংস ৪৮০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা নির্ধারণ করা হয়। আর প্রতি কেজি ভেড়ার মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করা হয়।

মেয়র সাঈদ খোকন ব্যবসায়ীদের উদ্দেশে এসময় বলেন,এই সিদ্ধান্ত আপনারা মেনে চলবেন। কেউ যদি এর চেয়ে বেশি দাম রাখেন তাহলে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। নির্ধারিত এই দামে সুপারশপেও মাংস বিক্রি হবে।

-জেডসি