ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:২০:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

রোজায় শুভেচ্ছা জানিয়ে অশ্লীল মন্তব্যের শিকার লতা মঙ্গেশকর

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪৩ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার

টুইটে রমজানের শুভেচ্ছা দেওয়ায় ভারতের কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরকে অশালীন মন্তব্যের মুখে পড়তে হলো৷ সোশাল সাইটে তাকে অশ্লীল বাক্যে বিদ্ধ করার ঘটনায় তৈরি হচ্ছে বিতর্ক৷ বিষয়টি বড়সড় আকার নেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ লতা মঙ্গেশকরও। 

 

রোজার মাস শুরু হতেই টুইটে সবাইকে শুভকামনা জানান প্রবীণ এ গায়িকা৷ এই শুভকামনা বার্তায় অনেকেই পাল্টা শুভকামনা জানান তাকে৷ এরই মাঝে আতিক উর রহমান নামে এক ব্যক্তি সরাসরি টুইটে লতা মঙ্গশকরের বিরুদ্ধে অশালীন শব্দ ব্যবহার করে নেতিবাচক মন্তব্য করেছেন৷ তার প্রতিক্রিয়ায় আসতে শুরু করেছে পাল্টা প্রতিক্রিয়া। সেই ব্যক্তিকে ঘিরে মন্তব্যের ঝড় বইতে শুরু করেছে৷

 

উল্লেখ্য, লতা মঙ্গেশকর এখন বাড়িতেই থাকেন৷ বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান৷