রোববার আদালতে হাজির হচ্ছেন না খালেদা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১২:২৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
পুরোনো ছবি
বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামীকাল রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বকশীবাজারের বিশেষ আদালতে হাজির করানোর দিন ধার্য রয়েছে। তবে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে না।
শনিবার রাতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
১২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদাকে হাজির করার নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-২।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক এ মামলাটি করে। অভিযোগপত্র দেওয়া হয় ২০০৮ সালের ৫ অক্টোবর। মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে আছে।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘বকশীবাজারের আদালতে বিডিআর বিদ্রোহের একটি বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। তাই রোববার খালেদা জিয়াকে আদালতে হাজির করা হবে না। তাঁর পক্ষে আদালতে তিনি হাজিরা দেবেন বলে জানান।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়ার পাঁচ বছর এবং তাঁর বড় ছেলে তারেক রহমানসহ পাঁচজনের ১০ বছর কারাদণ্ড দেন। এরপর থেকে খালেদাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রাখা হয়।
খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করানোর পরোয়ানা (প্রোডাকশন ওয়ারেন্ট বা পিডব্লিউ) জারির আবেদন করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। সেখানে বলা হয়, রমনা থানার একটি মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তাই তাঁকে হাজির করানোর জন্য পিডব্লিউ জারি করা হোক। শুনানি নিয়ে আদালত ১২ ফেব্রুয়ারি খালেদাকে হাজির করানোর নির্দেশ দেন। আদালত সূত্র বলছে, ওই দিনই খালেদা জিয়াকে আদালতে হাজির করানোর জন্য কারাগার কর্তৃপক্ষের কাছে পিডব্লিউ ইস্যু করা হয়।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল


