রোববার থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন হবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৯ মে ২০২০ শুক্রবার
রোববার থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন হবে
আগামী ৩১ মে রোববার থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন হবে। করোনাভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন করতে হবে। তবে অফিসের প্রয়োজনে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
বৃহস্পিতবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনা বলা হয়েছে, ‘সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে। ফলে ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন করতে হবে। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ‘স্বাভাবিক ব্যাংকিংয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা, কর্মচারী ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে উপস্থিত হতে বিরত রাখতে হবে। আর ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তা বাংলাদেশ ব্যাংকের ‘অব সাইট সুপারভিশন’ বিভাগকে জানাতে হবে।’
সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় ব্যাংকের শাখা ও বুথ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে বলে নির্দেশনায় বলা হয়।
বাংলাদেশ ব্যাংক বলছে, গণপরিবহন সীমিত চলাকালীন কর্মীদের যাতায়াতের জন্য ব্যাংক নিজে দায়িত্ব নেবে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









