ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২০:৫৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

রোমানিয়ায় একটি করোনাভাইরাস চিকিৎসার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও সাতজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন। খবর আল-জাজিরার।

আগুন থেকে রোগীদের বাঁচাতে গিয়ে ওই হাসপাতালের একজন চিকিৎসক গুরুতর দগ্ধ হয়েছেন। শরীরের প্রায় অধিকাংশ পুড়ে যাওয়া ওই চিকিৎসককে একটি সামরিক বিমানে করে রাজধানী বুখারেস্টে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

স্থানীয় জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ দলের মুখপাত্র ইরিনা পোপার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৪ নভেম্বর) রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনায় আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। এছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনীও কাজ করছে।

দীর্ঘদিন ধরে পিয়াত্রা নিমট আঞ্চলিক জরুরি হাসপাতালে অব্যবস্থাপনা চলছে বলে জানা গেছে। রোগীদের যথাযথ চিকিৎসা দিতে না পারার দায়ে গত তিন সপ্তাহ আগে হাসপাতালটির পরিচালক পদত্যাগ করেন।

-জেডসি