ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২২:১৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

রোমান্স, বিয়ে নয় : সুস্মিতা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার

সব জল্পনা-কল্পনা শেষ হলো। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছিল খবরটা। বিয়ে করছেন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন। ১৫ বছরের ছোট রোহমান শলের সঙ্গে চার হাত এক হবে তার। এবার সেই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা।

 

সম্প্রতি বিশ্বসুন্দরীর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, বড্ড তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন সুস্মিতা ও রোহমান শোল। তাদের মধ্যে বোঝাপড়াও ভালো। সুস্মিতার মেয়েরাও রোহমানকে মেনে নিয়েছে।  


 অবশেষে নতুন প্রেম নিয়ে মুখ খুলেছেন সুস্মিতা। প্রাক্তন এই মিস ইউনিভার্স ইনস্টাগ্রামে একটি পোস্টে রোহমানের সঙ্গে প্রেমের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, ‘এখনই বিয়ে করছি না।’



অনেকেই মনে করছেন, ২৭ বছর বয়সের রোহমান শলের সঙ্গে ৪২ বছরের সুস্মিতা সেনের প্রেম বেশ জমে গেছে। কিন্তু এবার সুস্মিতা সেন জানালেন অন্য কথা।  ফিটনেসের ব্যাপারে বরাবরই সচেতন সুস্মিতা সেন। শরীরচর্চার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, ‘চারদিকে যখন জল্পনা চলছে, আমি তখন ব্যায়ামে ব্যস্ত। সব গুঞ্জনই বিফলে যাবে। যা শুনছেন, তা গুজব। পুরোটাই মিথ্যা।’  এর সঙ্গে ‘নট গেটিং ম্যারেড’ হ্যাশট্যাগ ও ‘রোহমানসিং লাইফ অ্যাবসোলিউটলি’ হ্যাশট্যাগ দুটি যুক্ত করেছেন তিনি।


অন্যদিকে রোহমানও ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ৷ আর সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘#প্রমিস #লভ #এসএস’ ৷ এই ‘এসএস’-এর অর্থ যে সুস্মিতা সেন তা তো সবাইই বুঝতে পারছেন৷

 

শোনা যায়, সুস্মিতার সঙ্গে রোহমানের পরিচয় হয় একটি ফ্যাশন শোয়ে। সেখান থেকেই তাদের বন্ধুত্ব। তারপর রোহমানকে প্রায় সুস্মিতার বাড়িতে যাতায়াত করতে দেখা যায়। এমনকি শিল্পী শেঠির দীপাবলির পার্টি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রোহমানের সঙ্গে সুস্মিতার আনাগোনা হয়। তখন থেকেই গুজব রটে যে, তিনি রোহমানকে বিয়ে করছেন। 
 

সুস্মিতাকে শেষবার দেখা গিয়েছিলে ২০১০-এর হিন্দি ছবি ‘নো প্রবলেম’-এ। তারপর তিনি আর কোনো ছবি করেননি। তবে ভাল স্ক্রিপ্ট হলে সময় দেবেন বলেও জানান এই বিশ্বসুন্দরী।