রোহিঙ্গা প্রসঙ্গে আইসিসির সিদ্ধান্তকে স্বাগত প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ছবি : বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃসংশতার ‘প্রাথমিক পরীক্ষা’র জন্য একটি টিম পাঠাতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)’র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
পররাষ্ট্র সচিব শহীদুল হক শুক্রবার এখানে আইসিসি প্রধান কৌঁসুলি ড. ফাতু বেনসুদার সঙ্গে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রীর এক বৈঠকের পর বলেন, তিনি (শেখ হাসিনা) আইসিসিকে আগামী মাসে বাংলাদেশ সফরে এলে আইসিসি টিমকে সম্ভাব্য সকল সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।
পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী মার্চের শুরুতে বাংলাদেশ সফরে আসতে যাওয়া আইসিসি টিমকে নীতিগতভাবে স্বাগত জানিয়েছেন এবং এ ক্ষেত্রে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী ও আইসিসির প্রধান কৌঁসুলি ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা এবং মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ওপর নৃসংশতার বিচারের বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা চালানো পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের বিচারে সম্মুখীন করার ওপর গুরুত্বারোপ করেন।
রোহিঙ্গাদের ওপর নৃসংশতার বিচার প্রসঙ্গে আইসিসির প্রধান কৌঁসুলি বলেন, আইসিসি ইতোমধ্যে রোহিঙ্গা ইস্যু আমলে নিয়েছে এবং দায়ীদের বিচারের জন্য একটি আদালত প্রতিষ্ঠা করেছে।
ফাতু বেনসুদা বলেন, এ প্রসঙ্গে মামলা দাঁড় করানোর লক্ষ্যে আইসিসি টিম ‘প্রাথমিক পরীক্ষা’র জন্য বাংলাদেশ সফর করবে।
প্রধানমন্ত্রী আইসিসি প্রধান কৌঁসুলিকে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকান্ডের ঘটনা অবহিত করেন। সেই সাথে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পর্কে তাকে জানান।
গামবিয়ার নাগরিক ও আন্তর্জাতিক আইনজীবী ফাতু বেনসুদা বলেন, জার্মানস্থ বাংলাদেশের হাইকমিশনার বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকান্ড সম্পর্কে অবহিত করেছেন। যে কারণে তিনি বিষয়টি জানেন।
ড. বেনসুদা প্রধানমন্ত্রীকে আইসিসি পরিদর্শন করে ১৯৭১ সালের গণহত্যার বিচারের বিষয় নিয়ে কথা বলতে আহবান জানান।
বাংলাদেশ আইসিসিতে জোরালো ভুমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
পররাষ্ট্র সচিব বলেন, আইসিতে বাংলাদেশ সাম্প্রতিককালে যোগদান করে জোরালো ভূমিকা রাখছে।
অপরদিকে সম্মেলনের পাশাপাশি আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিবারণ প্রচারণা কর্মসূচির নির্বাহী পরিচালক নোবেল পদকপ্রাপ্ত বেট্রিক ফিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
পরমাণু অস্ত্র বন্ধ করার উদ্যোগের সাথে বাংলাদেশ কাজ করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি ১৯৭৪ সালে বঙ্গবন্ধু কর্তৃক দক্ষিণ এশিয়াকে পারমাণু অস্ত্রমুক্ত অঞ্চল করার প্রচেষ্টার প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










