ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৬:২৩:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

রোহিঙ্গা বিষয়ে সিপিএ প্রতিনিধিদের জানানো হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১১ পিএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার

ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি ও এ নিয়ে সৃষ্ট সঙ্কটের বিষয়ে অবহিত করবে বাংলাদেশ। সংস্থাভুক্ত দেশগুলোর পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে সম্মেলনের বিভিন্ন আলোচনায়।

আজ শুক্রবার সিপিএ নির্বাহী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা জানান। ৮ দিনব্যাপী সিপিএ সম্মেলনের তৃতীয়দিন শুক্রবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শিরীন শারমিন বলেন, নির্যাতনের ভয়ে রাখাইন রাজ্যে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের আমরা দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে চাই। এ নিয়ে সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে ৫ দফা প্রস্তাব দিয়েছেন তা আন্তর্জাতিক পর্যায়ে তুলেও ধরা হচ্ছে; যা এরই মধ্যে বেশ আলোচিত।

তিনি বলেন, সিপিএ সম্মেলনে সদস্যদেশগুলোর জনপ্রতিনিধিরা অংশ নিয়েছেন। তাদের সমর্থন পাওয়ার এটি একটি মোক্ষম সুযোগ। এই কারণে বিষয়টিকে এ সম্মেলনের আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্পিকার জানান, সিপিএভুক্ত দেশগুলোর জনপ্রতিনিধিদের রোহিঙ্গা ইস্যু অবহিত করতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ব্রিফ করবেন। ৫ নভেম্বর (রোববার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ব্রিফ অনুষ্ঠিত হবে। ওইদিন এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে শিরীন শারমিন চৌধুরী বলেন, আমরা রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠাতে সিপিএ সম্মেলনে আসা জনপ্রতিনিধিদের সমর্থন ও সহযোগিতা চাইবো। সিপিএভুক্ত ৪৪টি দেশের ১১০টি ব্রাঞ্চের জনপ্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন। তাদের বিষয়টি অবহিত করলে দেশে ফিরে নিজ নিজ সংসদেও তারা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে সোচ্চার ভূমিকা রাখতে পারেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সিপিএ এর ৬৩তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।