ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১২:২৩:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

রোহিঙ্গা শিশুদের সহায়তার আহবান রোনালদোর

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৪ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

এবার রোহিঙ্গা শিশুদের সহায়তার জন্য আহবান জানালেন জগৎ বিখ্যাত ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। চার সন্তানের পিতা এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার  এক ভাবাবেগময় পোস্ট দিয়েছেন নিজ টুইটারে। 

 

টুইট করে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন রোনালদো। পোস্টটিতে তিনি যুক্ত করেছেন দুটি ছবি। একটিতে তিনি নিজে বসে আছেন চার সন্তান নিয়ে। আর অন্যটিতে দেখা যাচ্ছে এক রোহিঙ্গা শরণার্থী একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দুটি ছবির সঙ্গে রোনালদো লিখেছেন, ‘একটাই পৃথিবী। এখানে আমরা সবাই আমাদের সন্তানদের সমানভাবে ভালোবাসি। সাহায্যের হাত বাড়ান।’



বেশ কয়েক বছর ধরেই মিয়ানমারে জাতিগত বৈষম্যের শিকার হতে হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীকে। গত বছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর চরম দমনপীড়নের শিকার হয়ে অনেকে পালিয়ে চলে এসেছেন বাংলাদেশে।