রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান জরুরী : সুলতানা কামাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সম্মানজনক সমাধান জরুরী। তা না হলে এই অঞ্চলের জন্য বিশেষত ভারতসহ মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর জন্য একটি প্রধান ও স্থায়ী নিরাপত্তা সমস্যার সৃষ্টি হবে।
তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে হবে।
মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ও মানবাধিকার রক্ষার দাবিতে নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুলতানা কামাল বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন। তাই বলা যায়, সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই কার্যক্রম যথেষ্ট কি না ও অন্যান্য দেশ উদ্বুদ্ধ হচ্ছে কি না, তা দেখতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী খুশি কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ।
খুশি কবির বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে সচেষ্ট থাকতে হবে। নারীদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। শরণার্থীশিবিরে তারা যেন কোনো সমস্যায় না পড়ে, তা নিশ্চিত করতে হবে। এই সমস্যার একটি রাজনৈতিক ফয়সালা হতে হবে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






