ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:০২:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

রোহিঙ্গাদের জন্য তহবিল বরাদ্দের প্রস্তাব বিশ্বব্যাংকের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল কক্সবাজারের টেকনাফ ও চকোরিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থানান্তরের প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২ এপ্রিল) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল এ প্রস্তাব দেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নগর উন্নয়ন ম্যানেজার ক্যাটালিনা মেরুল্যান্ডা।

সাক্ষাৎকালে বাংলাদেশে বিশ্বব্যাংকের বিভিন্ন চলমান প্রকল্প নিয়ে তারা কথা বলেন। বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতির ব্যাপারে মন্ত্রীকে অবহিত করেন। তারা মন্ত্রীর কাছে বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল কক্সবাজার, টেকনাফ ও চকোরিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থানান্তরের প্রস্তাব করেন। মন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য ও প্রস্তাবসমূহ শোনেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বাংলাদেশে বিশ্বব্যাংকের অংশীদারত্ব চলমান থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-জেডসি