ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৯:৫০:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

রোহিঙ্গাদের সহায়তায় ১৬ কোটি ডলার দিবে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মৌলিক সেবা প্রদান এবং দুর্যোগ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ১৬ কোটি ৫০ লাখ ডলারের অনুদান অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা। 

এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের জন্য অনুদান দিলো বিশ্ব ব্যাংক। এর আগে রোহিঙ্গাদের স্বাস্থ্য ও শিক্ষা সেবা প্রদানে ৭৫ বিলিয়ন ডলার অনুদান দেয় সংস্থাটি।

গতকাল শুক্রবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় রোহিঙ্গাদের জন্য এ অনুদান অনুমোদন হয়। সংস্থাটির ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,‘ইমারজেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে দুর্যোগ থেকে বাঁচানোর পাশাপাশি রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটাতে এ অর্থ ব্যয় করা হবে।

মিয়ানমারে নিপীড়নের মুখে আড়াই বছর আগে বাংলাদেশে আশ্রয় নেয় বিপুল সংখ্যক রোহিঙ্গা; তার আগে ও পরে আসা মিলিয়ে বাংলাদেশে এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। 

এই শরণার্থীরা রয়েছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায়। শরণার্থীদের কারণে ওই দুই উপজেলার জনসংখ্যা তিন গুণ বেড়ে গেছে।

বিশ্ব ব্যাংকের দেওয়া অর্থে রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্পটির ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাঁচটি উন্নয়ন কাজ করা হবে। সেগুলো হচ্ছে- সড়ক, ফুটপাথ, ড্রেন, কালভার্ট এবং সেতু নির্মাণ এবং ক্যাম্পের ভিতরে এবং রাস্তায় রাস্তায় সড়ক বাতি স্থাপন।

এছাড়াও পাইপ দিয়ে পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ব্যবস্থা করা এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করা এই প্রকল্পটির উদ্দেশ্য।

বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ড্যানড্যান চেন বলেন, রোহিঙ্গাদের জন্য গৃহীত এই প্রকল্পে স্থানীয়রাও উপকৃত হবে।