ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১১:৩৪:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

র‌্যাগিংয়ের অপরাধে ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দুই শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অপরাধে ৬ ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টোরিয়াল বোর্ড জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ওই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিপন আহম্মেদ, শাহীন মিয়া, হৃদয় কুমার ধর, তূর্য হাওলাদার, নাদিম ইসলাম ও আশিকুজ্জামান খান লিমন।

জানা যায়, গত শনিবার রাতে ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. রাজেশ হোসাইন শিথিল ও মাহামুদুল হাসান নামে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গোবরা গ্রামের একটি মেসে নিয়ে ওই ছয় শিক্ষার্থী র‌্যাগ দেন। র‌্যাগিংয়ের ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেয়া হলে তা ভাইরাল হয়। যা এখন বিশ্ববিদ্যালয়সহ গোপালগঞ্জে টক অফ দ্যা টাউনে পরিণত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনায় সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হল রুমে প্রক্টর ও সহযোগী আধ্যপক আশিকুজ্জামান ভূইয়ার নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রক্টোরিয়াল বোর্ড জরুরি সভায় বসে। সভা শেষে অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামীতে যাতে এ ধরনের র‌্যাগিংয়ের শিকার কোনো শিক্ষার্থী না হয় এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানান।

-জেডসি