র্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
র্যাগিংয়ের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে কৃষি অনুষদের ছয়জন। তারা হলেন, রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু ও রনি হোসাইন। বিএএম অনুষদের চারজন। তারা হলেন, মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভূঁইয়া, মো. আবু সাফওয়ান ও মুক্তাদির আহম্মদ।
এনএফএস অনুষদের দুইজন। তারা হলেন, মো. জায়াদুল হক মিয়াজী ও মো. শাহীন ও মৎস্য বিজ্ঞান অনুষদের তিনজন। এরা হলেন, এসকে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিন আরাফ ও সাকিব আহম্মেদ পার্থ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত সাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ছাত্রদের ওপর র্যাগিং দেয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ায় ১৪ জানুয়ারি অনুষ্ঠিত এক ছাত্র শৃঙ্খলা বোর্ডের ৩৭ তম সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত ওই ১৫ শিক্ষার্থীকে চলমান এক সেমিস্টারের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং কেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা পত্রপ্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবরে লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে।
অন্যথায় ওইসব শিক্ষার্থীর বিরুদ্ধে এক তরফাভাবে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




