ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ২২:২৩:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

লকডাউনের নির্দেশনা মানাতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কঠিন ধাক্কা চলছে। পরিস্থিতি মোকাবিলায় ৮ দিনের কঠোর লকডাউন জারি করেছে সরকার। লকডাউন চলাকালে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। এই নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

তবে জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য 'মুভমেন্ট পাসে'র ব্যবস্থা করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে র‍্যাব-৩ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, মন্ত্রীপরিষদ বিভাগের নিদর্শনা অনুযায়ী যারা আদেশ অমান্য করছে তাদের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হচ্ছে। যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন, মুভমেন্ট পাস না নিয়ে বাইরে বের হচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মানছেন না, তাদেরকে জরিমানা করা হচ্ছে। জরিমানার পাশাপাশি জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসার জন্য এবং স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

পলাশ কুমার বসু আরও বলেন, জরিমানা করা র‍্যাবের উদ্দেশ নয়। র‍্যাবের উদ্দেশ করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা এবং সরকারের সর্বাত্মক কঠোর লকডাউন মানতে সচেতনতা তৈরি করা।

এর আগে, গত ৫ ও ৬ এপ্রিল রাজধানীর শাহবাগ ও মতিঝিলে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। সে সময় যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক পরেনি তাদের জরিমানা করে র‍্যাব। ওই দুই দিনে প্রায় অর্ধ শতাধিক মানুষকে জরিমানা করা হয়।

র‌্যাবের ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।

-জেডসি