ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:২৬:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

লকেট চট্টোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৩ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

লকেট চট্টোপাধ্যায় করোনাভাইসে আক্রান্ত

লকেট চট্টোপাধ্যায় করোনাভাইসে আক্রান্ত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি’র সাধারণ সম্পাদক সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত। তার করোনা পজিটিভ হয়েছে শুক্রবার। তিনি নিজেই টুইট করে সে খবর জানিয়েছেন।

আনন্দবাজার পত্রিকা বলছে, লকেটের শরীর খারাপ ছিল গত রোববার থেকে। তিনি প্রথম করোনা পরীক্ষা করান একটি বেসরকারি ল্যাবরেটরি থেকে এবং রিপোর্ট নেগেটিভ আসে। জ্বর না কমায় দ্বিতীয় বার তিনি একই পরীক্ষা করান অন্য একটি বেসরকারি ল্যাবরেটরি থেকে এবং এ দিন রিপোর্ট আসে পজিটিভ।

সাংসদ লকেট বলেন, ‘খুব বেশি অসুস্থ বোধ করছি না। শুধু অল্প জ্বরটাই রয়েছে। তাই এখনও হাসপাতালে যাইনি। বাড়িতেই থাকব, নাকি হাসপাতালে যেতে হবে, সেটা চিকিৎসকরাই স্থির করবেন।’

লকেট আরও বলেন, ‘আমার জ্বর বেশি ছিল না। ৯৯-এর আশপাশে থাকছিল। কিন্তু কমছিল না। তাই দ্বিতীয় বার পরীক্ষা করাই।’

বছর দুয়েক আগে হৃদরোগের জন্য লকেটের শরীরে স্টেন্ট বসাতে হয়েছে। সেই কারণে করোনা সংক্রমণ তার পক্ষে বিপজ্জনক হতে পারে বলে মনে করছেন বিজেপি নেতারা। তাই তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

লকেটও বলেন, ‘আমি ভাবছি, হাসপাতালে গেলেই চিকিৎসা ঠিকমতো হবে।’

তবে তিনি শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, রাত পর্যন্ত তা জানা যায়নি।

সূত্র মতে, লকেটের অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু রাত পর্যন্ত তা-ও হয়ে ওঠেনি।

লকেটের বাড়িতে তার স্বামী এবং ছেলে  রয়েছেন। নিজের করোনা ধরা পড়ায় তাদেরও পরীক্ষা করার কথা ভাবছেন এই সাংসদ।

জানা গেছে, লকেটও কয়েক দিন আগে সন্দেশখালি এবং বাগনানে গিয়েছিলেন রাজনৈতিক কর্মসূচিতে। সন্দেশখালিতে স্থানীয় মহিলারা তাকে আলিঙ্গন করেন, এমন ছবিও প্রকাশিত হয়েছে। তার পরে গত রোববার থেকে অসুস্থ বোধ করায় স্বেচ্ছায় বাড়িতে আইসোলেশনে থাকছিলেন লকেট।