লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত টিকা ক্যাম্পেইন চলবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামীকাল সকাল ৯টায়। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পেইন চলবে। তবে, এ ক্যাম্পেইনে টিকা পাবেন না স্তন্যদানকারী ও গর্ভবতী নারীরা।
সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ ক্যাম্পেইনে আমরা শুধু প্রথম ডোজের টিকা দেবো। একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। আমরা টিকা দেওয়া শুরু করব সকাল ৯টায়। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে টিকা দেওয়া অব্যাহত থাকবে। শেষ টিকা দেওয়ার পর আমাদের টিম কেন্দ্রে ১ ঘণ্টা অপেক্ষা করবে। স্থানীয় ব্যবস্থাপনায় ক্যাম্পেইনের সময় পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে। ঝড়-বৃষ্টি, স্থানীয় সুবিধা-অসুবিধা এগুলো মাথায় রেখে তারা করতে পারবেন।’
খুরশীদ আলম বলেন, ‘২৫ বছর বা বেশি বয়সীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়ে টিকা দেবো। বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও নারীদের অগ্রাধিকার বিবেচনায় রাখব। তবে, স্তন্যদানকারী ও গর্ভবতী নারীদের এ টিকা ক্যাম্পেইনের আওতায় আনব না।’
তিনি বলেন, ‘টিকা নিতে জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। কেন্দ্রে বয়স্ক ব্যক্তিদের বসার ব্যবস্থা করতে হবে। টিকা নেওয়ার পর কেন্দ্রে কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।’
কাল এক দিনে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ ক্যাম্পেইনের অধীনে ৭৫ লাখ এবং চলমান কর্মসূচির আওতায় ৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











