লঞ্চডুবি: ৫ নারীর লাশ উদ্ধার, তদন্তে ২ কমিটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ‘সাবিত আল হাসান’ নামে মুন্সীগঞ্জগামী লঞ্চ ডুবির ঘটনায় পাঁচ নারীর লাশ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত ২১ জন নিখোঁজ রয়েছে। এই ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
এছাড়া ওই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে লাশ বহন ও দাফন কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিআইডব্লিউটিএ, পুলিশ ও উপজেলা চেয়ারম্যানকে নিয়ে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে লাশ বহন ও দাফন কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে।
রোববার সন্ধ্যায় ‘সাবিত আল হাসান’ নামের একতলা লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা অপর একটি মালবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। ডুবে যাওয়া লঞ্চ থেকে পাঁচ নারীর লাশ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত ২১ জন নিখোঁজ রয়েছে।
জেলা প্রশাসকের দেয়া হিসাব অনুযায়ী কমপক্ষে ২১ জন এখনও নিখোঁজ রয়েছেন। তারা বেঁচে আছেন কিনা, বা কোনোভাবে পারে উঠেছেন কিনা তা কেউ বলতে পারছে না। তবে অনেকের ধারণা, যদি প্রাণে বাঁচতে না পারেন তাহলে ওই সময়ে প্রচণ্ড ঝড় থাকায় মৃতদেহগুলো নদীর এই এলাকায় না থেকে অন্যদিকে ভেসে যেতে পারে। আবার লঞ্চের ভেতরে আটকে থাকতে পারে। নদীর পারে দাঁড়িয়ে উদ্ধার অভিযান দেখছেন নিহতদের স্বজনসহ স্থানীয় মানুষ।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার









