ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ৮:৫১:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

লঞ্চভাড়া কত বাড়বে জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ১০ আগস্ট ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লঞ্চভাড়া বর্তমানের চেয়ে কমপক্ষে ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে এখনো অটল রয়েছে মালিকপক্ষ। আজ বুধবার নতুন ভাড়ার বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

মঙ্গলবার দুপুরে মালিকপক্ষের সাথে বৈঠকের পর এ তথ্য জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ।

যাত্রী ভাড়া সর্বনিম্ন ১৯ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত আটটি ধাপে বাড়ানোর প্রস্তাবনা তৈরি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য এটি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তবে যাত্রীভাড়া বর্তমান ভাড়ার চেয়ে কমপক্ষে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবে অটল রয়েছে মালিকপক্ষ।

এর আগে গত সোমবার (৮ আগস্ট) দীর্ঘ আট ঘণ্টার বৈঠকের পরও লঞ্চের যাত্রীভাড়া বাড়াতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বলে জানান নৌপরিবহন সচিব মো: মোস্তফা কামাল।

নৌপরিবহন সচিব মো: মোস্তফা কামাল জানান, নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত আগের ভাড়া বহাল থাকবে।

মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ভাড়া দ্বিগুণ করা হলে প্রতি কিলোমিটারে নতুন ভাড়া হবে ৪ টাকা ৬০ পয়সা করে, আগে যা ছিল ২ টাকা ৩০ পয়সা। এ ছাড়া পরবর্তী ১০০ কিলোমিটারের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ভাড়া নেয়া হচ্ছে ২ টাকা, যা বাড়িয়ে ৪ টাকা করার প্রস্তাব করেন।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত বছরের ৭ নভেম্বর লঞ্চ মালিকদের সাথে বৈঠকে সব লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়িয়েছিল অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সে হিসাবে কিলোমিটারপ্রতি ৬০ পয়সা করে ভাড়া বেড়েছিল।