লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে দেশের সবচেয়ে বৃহত্তম নদীবন্দর সদরঘাটে। লঞ্চগুলো যাত্রীবোঝাই করে ছেড়ে যেতে দেখা গেলেও ছাদে বা নিষিদ্ধ স্থানে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা যায়নি।
বৃহস্পতিবার সদরঘাটে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর সদরঘাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীর চাপ ক্রমেই বাড়তে শুরু করেছে। সরকারি অফিস ও কলকারখানা ছুটির আগেই যাত্রীরা ছুটছেন গন্তব্যে। কেউবা স্ত্রী সন্তানকে তুলে দিতে এসেছেন, আর তারা ছুটি হলে বাড়ি ফিরে যাবেন। তবে ভিড় এড়িয়ে যাত্রীরা গন্তব্যে যাত্রা করতে পেরে বেশ খুশি। ইতোমধ্যে সব রুটের কেবিনগুলো অগ্রিম বুক হয়ে গেছে। নতুন করে কোনো কেবিন টিকিট পাওয়া যাচ্ছে না।
বরিশালগামী যাত্রী হাবীব বলেন, বাসা থেকে রওনা হওয়ার সময় সদরঘাটে বেশ ভিড় হবে ভেবেছিলাম। এখানে এসে উল্টো চিত্র দেখে ভালো লাগছে। আশা করছি, কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই বাড়ি পৌঁছাতে পারব।
এদিকে ঈদে যাত্রী পরিবহণ নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এগুলোর মধ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, প্রত্যেক বাহিনীর আলাদা কন্ট্রোল রুম স্থাপন, যাত্রীদের নিরাপদে লঞ্চে আরোহনের প্রয়োজনীয় ব্যবস্থাসহ সার্বক্ষণিক মাইকিং করে নির্দিষ্ট লঞ্চের তথ্য দেওয়া হচ্ছে। এ ছাড়া নদীবন্দরে পর্যাপ্ত বিশ্রামাঘার, পাবলিক টয়লেট ও পার্কিং সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক শহীদ উল্লাহ বলেন, যাত্রীর নিরাপত্তা নিশ্চিত ও ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আইন লঙ্ঘনকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











