ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৭:১৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫% কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা

লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল। ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকায় ফেরার উভয় টিকিট ওই দিন থেকেই যাত্রীরা সংগ্রহ করতে পারবেন।
আজ শনিবার (৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

তিনি জানান, এবার যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ১৭ এপ্রিল থেকে কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত যাত্রার দুই দিন আগের টিকিট যাত্রীরা সংগ্রহ করতে পারবেন। ২৭,২৮,২৯ বা ৩০ রমজানের টিকিট যাত্রীরা অগ্রীম সংগ্রহ করতে পারবেন। ডেকের টিকিট যাত্রার দিনই সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রায় এবার কোনো ভাড়া বাড়ানো হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। নিয়মিত ভাড়াতেই এবার লঞ্চ চলাচল করবে।
সধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, লঞ্চের যাত্রীর সংখ্যা এননিতেই কমে গেছে। ভাড়া বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। নিয়মিত যে ভাড়া আছে সেভাবেই চলবে।
তবে ঈদ উপলক্ষে লঞ্চের স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) কবে থেকে শুরু হবে, তা এখনো ঠিক করেনি বিআইডব্লিইটিএ। তবে লঞ্চ মালিক সমিতি বলছে চাহিদা ও রুট অনুযায়ী স্পেশাল সার্ভিসের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দীন বলেন, এখনো স্পেশাল সার্ভিসের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। চাহিদা থাকলে ঈদের কয়েক দিন বিশেষ ট্রিপ চলবে। আমাদের লঞ্চ প্রস্তুত আছে।

এদিকে ঈদযাত্রায় লঞ্চঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিবারের মতো এবারও বিশেষ ফোর্সের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিএ সদরঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিওটিএ কাজ করবে। নদীপথেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে।