লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু, চাপ নেই কাউন্টারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
পবিত্র মাহে রমজান শেষের পথে। এরপরই খুশির ঈদ। এ উপলক্ষে বরিশালে নৌপথের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। তবে পদ্মা সেতু হওয়ায় পাল্টে গেছে চিরচেনা সেই চিত্র। লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি চললেও যাত্রীদের সেই চাপ নেই, ফাঁকা রয়েছে কাউন্টারগুলো।
গত ৯ এপ্রিল ঢাকা ও বরিশাল থেকে ঈদের আগাম টিকিট বিক্রি হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালেও টিকিট বিক্রি চলছে। এখন ১৭ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের টিকিট মিলছে কাউন্টারে। তবে নৌপথে এ বছর অনেকটাই যাত্রীচাপ কম হবে বলে জানান সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, রঙের আঁচড়ে নতুন রূপে সাজানো হয়েছে বরিশাল নদীবন্দরকে। কোথাও বা চলছে ঝালাই, মেরামত করা হচ্ছে পন্টুনের ভাঙাচোরা। এসবই, ঈদে ঘরমুখো মানুষদের বরণ করার প্রস্তুতি। ঝক্কিঝামেলা এড়াতে, আরামে যাতায়াতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বেশির ভাগ মানুষ ঢাকা থেকে, নদীপথকেই বেছে নিত। তবে পদ্মাসেতু হওয়ায় এখন চিরচেনা সেই রূপ পাল্টে গেছে। লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি চললেও যাত্রীচাপ নেই।
সুন্দরবন লঞ্চের ম্যানেজার শাকিল ইসলাম জানান, পদ্মাসেতু হওয়ায় এ বছর আর ভিড় দেখা যাচ্ছে না লঞ্চের টিকিটের জন্য। দুদিন হয়ে গেছে তারা আগাম টিকিট বিক্রি শুরু করেছে। কিন্তু যাত্রী পাচ্ছে না বলে জানান শাকিল।
এদিকে আগে এলে আগে পাওয়ার ভিত্তিতে চলছে লঞ্চের টিকিট বিক্রি, এ কথা জানান সুরভি লঞ্চের বরিশাল কাউন্টারের ম্যানেজার ফারহান। যাত্রীচাপ কম হবে জানিয়ে এ বছর লঞ্চের স্পেশাল সার্ভিস রাখা হচ্ছে না বলে জানান তিনি
তবে বাড়তি মুনফার লোভে স্পেশাল সার্ভিস বন্ধ রাখা যাবে না জানিয়েছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক ও বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।
তিনি জানান, লঞ্চ মালিকপক্ষ ঈদের সময় স্পেশাল সার্ভিস বন্ধ রাখতে চাইছে। সেটা বিআইডব্লিউটিএ করতে দেবে না। যাত্রীচাপ দেখা গেলে তাৎক্ষণিক বিশেষ সার্ভিস চালু করবে বিআইডব্লিউটিএ।
বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে ৩৬টি, দূরপাল্লায় ২০টি লঞ্চ চলাচল করে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু ঈদে এই সংখ্যা বাড়ে কয়েকগুণ। এ পথের যাত্রীদের দাবি, নিরাপত্তায় সংশ্লিষ্টরা এখনই কার্যকর পদক্ষেপ নিক।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











