লতা মঙ্গেশকরের বায়োপিক: অপেক্ষায় ৩ পরিচালক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
না ফেরার দেশে চলে গেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে । পাঁচ দশকেরও বেশি সময় বলিউডে শাসন করেছেন তিনি। মধুবালা থেকে মাধুরী দীক্ষিত, এমনকি তার পরবর্তী প্রজন্মের জন্যও গান গেয়েছেন এই সংগীতশিল্পী। গত বৃহস্পতিবার নাসিকের রামকুন্ডে তার চিতাভস্ম বিসর্জন দেন তার ভাইয়ের ছেলে আদিনাথ মঙ্গেশকর। ইতিমধ্যেই লতা মঙ্গেশকরের বায়োপিক তৈরির পরিকল্পনা শুরু করেছেন বলিউডের প্রথম সারির তিন পরিচালক।
খুব ছোট থেকেই লতার জীবন ছিল কঠিন লড়াইয়ে ভরা। তার ছোটবেলাটা খুব সুখকর ছিল না। বাবা দীননাথ মঙ্গেশকর মারা যাওয়ায় মাত্র ১৩ বছর বয়সেই তাকে সংসারের হাল ধরতে হয়েছিল। লতার পরিবারে তখন বিধবা মা আর ছোট ভাইবোন। তাদের দায়িত্ব এসে পড়ে ছোট লতার ঘাড়ে। লতার হাতে একমাত্র ছিল গান। কিন্তু আয়ের পরিমাণ বাড়াতে গিয়ে তিনি অভিনয়েও ঢুকেছিলেন। যদিও আটটি ছবিতে কাজ করেও সাফল্যের মুখ দেখেননি তিনি। এমনকি তার জীবনের প্রথম গানও রিলিজ হয়নি। সেটি বাদ গিয়েছিল ছবি থেকে।
লতা মঙ্গেশকরের জীবনযুদ্ধের গল্প বড়পর্দায় তুলে ধরতে চান ৩ জন পরিচালক। সূত্রের খবর, লতার বায়োপিক নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছেন রাকেশ ওম প্রকাশ মেহেরা, আনন্দ এল রাই ও সঞ্জয় লীলা বানশালি। এমনকি সঞ্জয় লীলা বানশালি তাঁর বায়োপিক নিয়ে গত দশ বছর ধরে রিসার্চ করছেন। কিন্তু এখন সবই নির্ভর করছে মঙ্গেশকর পরিবারের সম্মতির উপরে।
তবে লতা মঙ্গেশকরের পরিবার ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে, 'লতা মঙ্গেশকরের বায়োপিক নিয়ে উৎসাহী তারা। লতার পরিবার চায়, বড়স্কেলে তৈরি হোক এই বায়োপিক। এবার দেখার শেষ পর্যন্ত কার চিত্রনাট্য মনে ধরে মঙ্গেশকর পরিবারের? ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কাকে দেখা যাবে লতার চরিত্রে? এক সাক্ষাৎকারে হেমা মালিনী লতার চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











