ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ০:০০:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্যের লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেলো ‘বাংলা’। অর্থাৎ ইংরেজির পরই যে ভাষায় সবচেয়ে বেশি কথা বলা হয় তা হচ্ছে বাংলা। স্বভাবতই যা বাঙালিদের কাছে গর্বের। এরপরেই আছে পোলিশ ও তুর্কি ভাষা।

‘‌সিটি লিট’‌ নামক একটি সংস্থা সমীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে। সমীক্ষায় বলা হয়, বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যেকোনো একটি ভাষায় কথা বলেন লন্ডনের এক লক্ষ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা। আর বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলে।

এই সমীক্ষা আরো জানায়, লন্ডনের তিন লাখ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে থাকেন। তবে, ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন।

লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা ও উদযাপন করা, পাশাপাশি বাসিন্দাদের একে-অপরের সাথে যোগাযোগে উত্সাহিত করতে এই সমীক্ষা করা হয়।

-জেডসি