লন্ডনে মুজিববর্ষের ক্ষণগণনা, হাই কমিশনের সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪০ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
লন্ডনে মুজিববর্ষের ক্ষণগণনা নিয়ে বাংলাদেশ হাই কমিশনের সংবাদ সম্মেলন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন (লন্ডন) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শুক্রবার।
আজ শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম এতে মুজিববর্ষ উদযাপন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং এ সম্পর্কিত তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, বাংলাদেশ হাই কমিশন ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত যুক্তরাজ্যে জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপনের জন্য বছরব্যাপী প্রায় ৩০টি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
এসবের মধ্যে আগামী ২২ মার্চ আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী শিশু-কিশোর উৎসব। আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধুর জীবনের ওপর শিশু-কিশোরদের জন্য রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।
হাইকমিশনার বলেন, বছরব্যাপী জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালার মূল লক্ষ্য হচ্ছে ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশিদের,বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরা।
তিনি বলেন,অন্যদিকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার হতে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন থেকে দিল্লি হয়ে দেশে ফিরেছিলেন। হাইকমিশন থেকে এসব ঐতিহাসিক ঘটনার বিভিন্ন দলিল সংগ্রহ ও সংরক্ষণেরও উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় লন্ডনের বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিকসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তি উপস্থিত ছিলেন। জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এর আগে স্থানীয় সময় সকালে হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্রীয়ভাবে জাতীয় প্যারেড স্কোয়ারে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার টেলিভিশনে উপভোগ করেন।
ক্ষণগণনা উপলক্ষে বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে মুজিববর্ষের লগো সংযুক্ত করে তা নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











