লাইফবয় সাবানের বিজ্ঞাপন প্রত্যাহারে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
লাইফবয় সাবান ব্যবহার করলে ‘৩০০ টাকা মূল্যের ডাক্তারের পরার্মশ ফ্রি’ অফার দিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ ও প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।
আজ বুধবার প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে অ্যাডভোকেট এসকে ইউসুফ রহমান এ নোটিশ পাঠান। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এই বিজ্ঞাপন প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় ইউনিলিভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে বলা হয়, সম্প্রতি বহুজাতিক কোম্পানি ইউনিলিভার এর পণ্য লাইফবয় সাবানের একটি বিজ্ঞাপন বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে, সেখানে বলা হয়েছে লাইফবয় সাবান ব্যবহার করলে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ তারা ফ্রি দেবে। যা চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত মানহানিকর।
এতে জানানো হয়, এই বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসকদের অসম্মান করা হয়েছে ও খ্যাতি নষ্ট করা হয়েছে। কারণ, চিকিৎসকরা কোনো পণ্য নয় যে আপনি তাদের মূল্য নির্ধারণ করতে পারবেন। যেখানে চিকিৎসকদের সেবা বিবেচনা করা হয় মহৎ হিসেবে এবং তারা বাংলাদেশের জনগণের স্বাস্থ্যের অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এই ‘অবমাননাকর’ বিজ্ঞাপন ইলেকট্রনিক, প্রিন্ট, সোশ্যাল মিডিয়া যেমন টিভি চ্যানেল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি থেকে প্রত্যাহার করা উচিত এবং বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত।
পাশাপাশি আর কখনো কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের অবমাননাকর বিজ্ঞাপন তৈরি এবং প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। অন্যথায় খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





