ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৪৬:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগপাড়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। দেশ-বিদেশের লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে এখন মুখরিত টঙ্গীর তুরাগপাড়। আখেরি মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা শামীম।

বেলা পৌনে ১২টায় আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়।

মঙ্গলবার ভোর থেকে হাজার হাজার মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেন। ময়দানের আশপাশ সড়কগুলোতে কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে তারা আগে-ভাগেই ময়দানে আসতে থাকেন।

মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমার সব ধরনের আনুষ্ঠানিকতা।

-জেডসি