ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৪:৫৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

লাস ভেগাসে অগ্নিকাণ্ড, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি ভবনে আগুন লাগার ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৩ জন। স্থানীয় সময় শনিবার সকালে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ৩ তলা অ্যাপার্টমেন্টটিতে আগুন লাগার পর অনেক বাসিন্দা জানালা ধরে ঝুলছিলেন। কয়েকজন ভবন থেকে লাফিয়ে পড়েন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

অ্যালপাইন মোটেল অ্যাপার্টমেন্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। তবে কী কারণে ওই আগুন লেগেছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার ঘটনাটিকে তারা প্রাথমিকভাবে নিছক দুর্ঘটনা বলে ধারণা করছে। তারা জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ থেকে ৩৫ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

লাস ভেগাস ফায়ার অ্যান্ড রেসকিউয়ের মুখপাত্র টিমোথি জিম্যানস্কি বলেন, ভবনের বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে; অ্যালপাইন মোটেলে কোনো হিটিং সিস্টেম নেই। তাই বসবাসকারীদের অনেকে প্রায় সময় শীত থেকে বাঁচতে স্টোভ জ্বালিয়ে রেখে ঘর গরম করেন।

এদিকে, ঘটনার সময় ভবনটিতে প্রায় ৭০ জন বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন ভবনটির ম্যানেজার।

-জেডসি