লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ৪৫ শরণার্থীর প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন। চলতি বছরে লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এটিই সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এসব তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দেয়া ইঞ্জিনচালিত ছোট নৌকাটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল। নৌকার ইঞ্জিন বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। জেলে ও উদ্ধারকারীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। অনেকে নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে অন্তত ৪৫ জন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এক যৌথ বিবৃতিতে উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছে। উদ্ধার অভিযান তরান্বিত না হলে প্রাণহানির সংখ্যা বাড়বে বলে আশংকা সংস্থা দুটির। নৌকায় থাকা ব্যক্তিরা বেশিরভাগই আফ্রিকার দেশ সেনেগাল, মালি, শাদ এবং ঘানার বাসিন্দা বলে বিবৃতিতে বলা হয়েছে।
লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে চলতি বছরে এরই মধ্যে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। গত কয়েক বছরে এই সংখ্যা ২০ হাজারের বেশি। তবে বিবিসি জানিয়েছে, এই হিসাবের চেয়ে আসল প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি।
গত এক দশকে আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার প্রধান ট্রানজিট হয়ে উঠেছে লিবিয়া। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর চরম রাজনৈতিক সঙ্কটে রয়েছে দেশটি। সেই সুযোগে মানবপাচারকারীরা এই পথটিকে ইউরোপে প্রবেশের জন্য বেছে নিচ্ছে। চরম অনিশ্চয়তা ও ভয়াবহ বিপৎসঙ্কুল হওয়ার পরও এই পথ পাড়ি দিতে হাজার হাজার মানুষ নিজের দেশ ছাড়েন। তবে খুব কমই শেষ পর্যন্ত ইউরোপের মাটিতে পৌঁছাতে পারেন।
-জেডসি
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











