ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ২১:২৪:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

লুই কানের নকশা হস্তান্তর করলেন স্পিকার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি পেনসিলভ্যানিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভ হতে সংগৃহীত বিখ্যাত স্থপতি লুই আই কান ডিজাইনকৃত জাতীয় সংসদ কমপ্লেক্স ও সংশ্লিষ্ট এলাকার মহাপরিকল্পনা এবং মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত স্থাপত্য নকশা স্থাপত্য অধিদপ্তর ও ন্যাশনাল আর্কাইভ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।

আজ রোববার স্পিকারের কার্যালয়ে স্থাপত্য অধিদপ্তরের পক্ষে প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ও ন্যাশনাল আর্কাইভের পক্ষে মহাপরিচালক দিলীপ কুমার সাহা ১ সেট করে (১০টি বক্স) স্পিকারের কাছ থেকে গ্রহণ করেন।

স্পিকার বলেন, লুই আই কানের প্রণীত এ নকশা শুধু বাংলাদেশ নয় বিশ্বের সম্পদ। তিনি এর যথাযথ সংরক্ষণে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।

এর আগে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং মহাপরিচালক দিলীপ কুমার সাহা নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন। ২০১৬ সালের ১ ডিসেম্বর মূল নকশার কপি জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছায়।

এসময় দশম জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।