লেখিকা সংঘ সম্মাননা পেলেন তিন লেখক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০৩ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার
প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্ণ করেছে বাংলাদেশ লেখিকা সংঘ। এ উপলক্ষে শনিবার তিন সাহিত্যিককে সম্মাননা দিয়েছে সংগঠনটি। সম্মাননাপ্রাপ্তরা হলেন-সালেহা চৌধুরী, হরিশংকর জলদাশ ও লিপি মনোয়ারা। কবি তাইবুন নাহার রশীদ স্বর্ণপদক প্রদান করা হয় মীনা আজিজকে।
অনুষ্ঠানে সংঘ কর্তৃক প্রকাশিত সংঘের সম্পাদনা পরিষদের ‘আমার ছোটবেলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন শিশু একাডেমির চেয়ারম্যান ও কথাশিল্পী সেলিনা হোসেন এবং নাট্যজন মামুনুর রশীদ। সভাপতিত্ব করেন লেখিকা সংঘের সভাপতি দিলারা মেজবাহ্। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক সেলিনা খালেক।
সেলিনা হোসেন বলেন, ‘লেখকের কোন নারী-পুরুষ নেই। সৃজনশীলতা দিয়েই লেখককে তার পথ তৈরি করে নিতে হয়। সেখানে দরকার হয় শ্রম ও নিষ্ঠার। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সে সাহিত্যধারা দেশে এগিয়ে যাচ্ছে, সেটাকেই ধারণ করছে এই লেখিকা সংঘ। এ কারণেই এখানে নারী লেখকদের পাশাপাশি পুরুষ লেখকরাও পুরস্কৃত হচ্ছেন। এর মাধ্যমে মূলত সৃজনশীল সাহিত্যচর্চাকে সম্মানিত করা হচ্ছে।
মামুনুর রশীদ বলেন, এই সংগঠনটি লেখিকাদের একটি সম্মিলনের জায়গা। যাদের সম্মানিত করা হলো, তারা প্রত্যেকেই গুণীজন। সালেহা চৌধুরী অসুস্থতার পরেও অনবরত লিখে চলেছেন। তার লেখার মধ্যে বিচিত্র সব বিষয় খুঁজে পাওয়া যায়।
তিনি বলেন, হরিশংকর জলদাসের প্রথম উপন্যাসটি পড়ার পরেই তার আগ্রহ সৃষ্টি হয়। তাকে ক্রমাগত আবিস্কার করে চলেছি। আমার অভ্যাস হচ্ছে, কোন লেখকের লেখা ভালো লাগলে, তার সবগুলো লেখা পড়ার চেষ্টা করি। তার লেখাগুলো পড়লে আত্মজৈবনিক মনে হয়। তবে সেখানে একটা ‘ম্যাজিক রিয়েলিটি’ আছে। জলদাস সম্প্রদায়ের পরিপূর্ণ চিত্র থাকে তার লেখায়। তার লেখা আমাকে ভীষণ প্রভাবিত করে। কারণ তিনি প্রান্তিক জীবনের কথা বলেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




