লেবাননে বাংলাদেশি নারীকর্মীর খণ্ডিত মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
লেবাননে নৃশংসভাবে খুন হয়েছে এক বাংলাদেশি নারীকর্মী। একটি হাত ও একটি পা বিছিন্ন অবস্থায় নিহত নারীকর্মীর খন্ডিত মরদেহ উদ্ধার করে লেবানন পুলিশ। নিহত নারীকর্মীর নাম মিনু বেগম। বাড়ি ঢাকার আশুলিয়া থানায়। পায়েল নামেই এলাকার বাংলাদেশিরা তাকে চিনতেন।
শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় রাজধানী বৈরুতের আশরাফিয়ে এলাকায় হোটেল ডিও সংলগ্ন একটি ছোট রুম থেকে পায়েলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে মরদেহের বিচ্ছিন্ন হাত ও পা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ঘাতক হাত-পা কেটে নিয়ে গেছে।
জানা যায়, জামসেদ মিয়া ফারুক নামে এক প্রবাসী বাংলাদেশি নারীকর্মী পায়েলকে নিয়ে অবৈধভাবে গত ৩ মাস ধরে এই ছোট রুমটিতে বসবাস করে আসছিল। ফারুকের বাড়ি কুমিল্লা জেলার সুরযনগর গ্রামে ।
গত ৩ দিন ধরে রুমের দরজা বন্ধ থাকায় রুমটি থেকে দুর্গন্ধ বের হয়ে আসছিল। পাশে থাকা অন্যান্য বাংলাদেশিদের সন্দেহ হলে তারা বাসার মালিককে খবর দিলে বাসার মালিক রুমের দরজা খুলে বিছানার নিচে পলিথিনে মোড়ানো মিনু বেগমের মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে পায়েলের মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে খুঁজেও পায়েলের বিছিন্ন পা ও হাতটি পাননি পুলিশ। অন্যদিকে পায়েলের সঙ্গী ফারুক পলাতক রয়েছেন। তার খোঁজে নানা জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। ফারুকের বাড়ি কুমিল্লা জেলার সুরজনগর গ্রামে।
এদিকে, এ ধরনের হত্যাকাণ্ডে পুরো আশারাফিয়ে এলাকায় বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফারুককে গ্রেপ্তার করতে পারলে এই হত্যার মূল রহস্য বের করা সম্ভব হবে বলে স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন।
এমন হত্যাকাণ্ডে লেবানন প্রবাসী বাংলাদেশিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পুলিশ ও প্রতিবেশী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











