ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৪:৩৫:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

লেবাননে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ঘটা ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৭ জন। আহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমটাই জানানো হয়েছে। খবর আল জাজিরার।

এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের জন্য এখনো চলছে উদ্ধার তৎপরতা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ঘটা ওই বিস্ফোরণে বৈরুতের ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বুধবার দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সেখানে। যাদের গাফিলতিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাদের ১৬ জনকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে।

মঙ্গলবার লেবাননের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ঘটা বিস্ফোরণের তীব্রতায় গোটা শহরই কেঁপে ওঠেছিল। ২৪০ কিলোমিটার দূর থেকেও টের পাওয়া গিয়েছিল বিস্ফোরণের তীব্রতা। শক ওয়েবে ভেঙে পড়েছিল ৫ কিলোমিটারের মধ্যকার দালানগুলোর জানালার কাচ। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈরুতের ৪০ শতাংশ ঘরবাড়ি।

-জেডসি