ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৫:৩৭:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

ল্যাটিন আমেরিকায় করোনা ছড়িয়ে পড়ছে, সীমান্ত খুলছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৬ পিএম, ২২ জুন ২০২০ সোমবার

ল্যাটিন আমেরিকায় করোনা ছড়িয়ে পড়ছে, সীমান্ত খুলছে স্পেন

ল্যাটিন আমেরিকায় করোনা ছড়িয়ে পড়ছে, সীমান্ত খুলছে স্পেন

ব্রাজিলে রোববার করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫০ হাজারে দাঁড়িয়েছে। এদিকে ইউরোপে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার প্রেক্ষাপটে দেশগুলো ধীরে ধীরে লকডাউন থেকে বেরিয়ে আসছে। এ বাস্তবতায় স্পেন তার সীমান্ত খুলে দিচ্ছে।

বিশ্বে যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত দেশ ব্রাজিল। ল্যাটিন আমেরিকায় করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। মেক্সিকো, পেরু ও চিলিতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে এবং রোগী সামলাতে গিয়ে দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা পড়ছে।

এদিকে করোনাকে খুব ছোট্ট ফ্লু হিসেবে বর্ণনা করায় সমোলোচিত ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসনারো বলেছেন, শাটডাউনের কারণে করোনার চেয়েও অর্থনৈতিক ক্ষতি আরো বেশি হচ্ছে।

তবে মেক্সিকো সিটিতে মার্কেট, রেস্টুরেন্ট, শপিং মল ও হোটেলসমূহ খুলে দেয়ার কথা থাকলেও করোনা ছড়িয়ে পড়ার গতি কমে না আসায় কর্তৃপক্ষ তা পিছিয়ে দিয়েছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

পেরুতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে আট হাজার। এর বিপরীতে ইউরোপের দেশগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ফ্রান্সে সোমবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ক্লাশে ফিরতে শুরু করবে। এছাড়া সিনেমা ও থিয়েটারও খুলে দেয়া হচ্ছে।

ইউরোপে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। কিন্তু দেশটি তার পর্যটন শিল্পকে সচল করতে রোববার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া দেশটি ফ্রান্সের সাথে তার স্থল সীমান্ত খুলে দিচ্ছে। বিমান চলাচলও শুরু করা হয়েছে। প্রায় ১শটি বিমান ইউরোপের বিভিন্ন দেশ থেকে স্পেনের বিমান বন্দরে অবতরণ করেছে।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানশেজ শনিবার বলেছেন, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বিপদ এখনও কাটেনি বলে তিনি উল্লেখ করেন।